EN ☀️
×

Follow Us

খেলা

সাফ ফুটবলের পর্দা উঠেছে, টি স্পোর্টসে দেখা যাবে সব ম্যাচ

প্রতিটি ম্যাচ ডেতে একটি টিকিটেই দুটি ম্যাচ দেখা যাবে

খেলা ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

সাফ ফুটবলের পর্দা উঠেছে, টি স্পোর্টসে দেখা যাবে সব ম্যাচ
অ অ

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ১৫তম আসরের পর্দা উঠেছে বৃহস্পতিবার। যাঁরা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না, তাঁদের জন্য টেলিভিশন ও অনলাইনে সরাসরি দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও এ চ্যানেলে খেলা দেখা যাবে।

মাঠে বসে খেলা দেখতে আগ্রহীদের জন্য টিকিটের মূল্য, ক্যাটাগরি ও বিক্রির সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে সাফ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্ব ও সেমিফাইনালের প্রতিটি ম্যাচ ডেতে একটি টিকিটেই দুটি ম্যাচ দেখা যাবে। অর্থাৎ দিনের প্রথম ও দ্বিতীয় ম্যাচ দেখতে আলাদা টিকিট কিনতে হবে না। প্রতিদিন প্রথম ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে জাতীয় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে।

আরও পড়ুন