এবিজি স্পোর্টস সিটিতে বসছে ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ এএম
ফাইল ছবি
বাংলাদেশে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত বিবিসিসির আয়োজনে এবারের টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি জাতীয় দল।
স্বাগতিক বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল জানিয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এই আন্তর্জাতিক আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে তারা গর্বিত।
আয়োজকদের মতে, এশিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ করে দেওয়ার পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে।