EN ☀️
×

Follow Us

খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের শিরোপা লড়াই আজ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের শিরোপা লড়াই আজ

ছবি: সংগৃহীত

অ অ

আনভীর বসুন্ধরা গ্রুপ-এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের ফাইনাল আজ। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। শিরোপার লড়াই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

এর আগে গতকাল অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নির্ধারিত সময়ে দুই দলের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হয়।

আরও পড়ুন