EN ☀️
×

Follow Us

খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপ: আজকের ম্যাচের সূচি

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ এএম

এবিজি ইউনিভার্সিটি কাপ: আজকের ম্যাচের সূচি

ছবি: সংগৃহীত

অ অ

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’। টুর্নামেন্টে একই সঙ্গে চলছে ফুটবল ও ক্রিকেটের লড়াই।

আজ দুই খেলায় মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেটে মাঠে নামবে চারটি বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ফুটবলে মুখোমুখি হবে ছয়টি বিশ্ববিদ্যালয়ের দল।

ক্রিকেটের সূচি

বিকেল ৪টা | গ্রুপ এ: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বনাম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।

সন্ধ্যা ৭টা | গ্রুপ বি: নর্থ সাউথ ইউনিভার্সিটি বনাম ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ফুটবলের সূচি

বিকেল ৫টা | গ্রুপ এ: ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট | গ্রুপ এ: ইউনিভার্সিটি অব স্কলার্স বনাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

রাত ৮টা | গ্রুপ বি: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বনাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ফুটবল ও ক্রিকেটের এই ম্যাচগুলো ঘিরে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রতিটি দলই নিজেদের সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

আরও পড়ুন