আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ শুক্রবার শুরু হয়েছে দুই দলের লাল বলের লড়াই। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এ ম্যাচে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ব্যাটিং বিভাগে রয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম ও মোমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটার। পাশাপাশি স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বিভাগ সামলাবেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
অন্যদিকে রহমত শাহর নেতৃত্বে মাঠে নামছে আফগানিস্তান। দলটির একাদশে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার হাসমাতুল্লাহ শাহিদি ও উইকেটরক্ষক ইকরাম আলিখিল। স্পিন আক্রমণে কায়েস আহমেদ ও জিয়া-উর-রহমান আকবরের পাশাপাশি পেস বিভাগে দায়িত্ব পালন করবেন ইয়ামিন আহমদজাই ও মোহাম্মদ সালিম সাফি।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মোমিনুল হক, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ: রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), হাসমাতুল্লাহ শাহিদি, আব্দুল মালিক, সেদিকুল্লাহ আতাল, জিয়া-উর-রহমান আকবর, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ, মোহাম্মদ সালিম সাফি ও ইসমাত আলম।