EN ☀️
×

Follow Us

খেলা

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ

এদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন নিজেদের অবস্থান ধরে রেখেছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ এএম

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ
অ অ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বুধবার (৭ অক্টোবর) পুরুষ ফুটবল দলের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮১ থেকে ১৮২ নম্বরে নেমে গেছে লাল-সবুজের দল।

সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশ আসিয়ান কাপে তিনটি ম্যাচ খেলেছে। তিন ম্যাচেই হেরেছে তারা। বাংলাদেশের তিন প্রতিপক্ষই ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এসব পরাজয়ের পরও র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন হয়নি।

বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট ২ দশমিক ৬৬ কমে এখন দাঁড়িয়েছে ৮৯৩ দশমিক ৪৬-এ।

বাংলাদেশ এক ধাপ পিছিয়ে গেলেও দক্ষিণ এশিয়ার আরেক দল শ্রীলঙ্কা তিন ধাপ এগিয়েছে। ৫ দশমিক ২৫ পয়েন্ট যোগ করে ১৮৭ থেকে ১৮৪ নম্বরে উঠেছে তারা। ফলে বাংলাদেশের চেয়ে মাত্র দুই ধাপ পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

পরবর্তী ফিফা র‍্যাঙ্কিং প্রকাশ করা হবে ১৮ নভেম্বর। নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশ সাফ টুর্নামেন্টে খেলবে।

এদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন নিজেদের অবস্থান ধরে রেখেছে। উয়েফা নেশনস লিগে চার ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়েছে তারা। 

আরও পড়ুন