EN ☀️
×

Follow Us

খেলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ও চট্টগ্রাম ক্লাবের প্রীতি ম্যাচ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ও চট্টগ্রাম ক্লাবের প্রীতি ম্যাচ
অ অ

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের মধ্যে প্রীতি ক্রীড়া ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত এ ম্যাচে দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়েরা প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় অংশ নেন।

বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল ও ফুটসাল কোর্টে একাধিক খেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ছিল বন্ধুত্বপূর্ণ পরিবেশ।

প্যাডেল টেনিসে ১১-১ ব্যবধানে জয় পায় গুলশান ক্লাব। ফুটবল ম্যাচে গুলশান ক্লাবের ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের সাগর একটি করে গোল করেন। ফলে ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।

বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়।

আয়োজকেরা জানান, বিভিন্ন খেলায় দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণের মধ্য দিয়ে এ আয়োজন পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি দুই ক্লাবের ক্রীড়া সম্পর্ক আরও জোরদার করেছে।

আরও পড়ুন