EN ☀️
×

Follow Us

খেলা

এক ইনিংসে ৩ সেঞ্চুরি, ভারতের মাঠে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

এক ইনিংসে ৩ সেঞ্চুরি, ভারতের মাঠে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটিং তাণ্ডব। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় রীতিমতো ঝড় তুলেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

জন ক্যাম্পবেলের ব্যাটে আসে ইনিংসের প্রথম বড় ধাক্কা। মাত্র ৬৮ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন তিনি। ৯টি চার ও ৫টি ছক্কায় সাজানো তার ইনিংস ক্যারিবীয়দের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

ক্যাম্পবেলের বিদায়ের পরও রানের গতি কমেনি। অধিনায়ক শাই হোপ এক প্রান্ত আগলে রেখে খেলেছেন দারুণ এক ইনিংস। ৯৪ বলে ১০৪ রান করেন তিনি, যেখানে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে এটি হোপের ২০তম শতক।


শেষ দিকে ভারতের বোলারদের ওপর আরও চড়াও হন আমির জাঙ্গু। মাত্র ৭৭ বলে ১১৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ১৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ব্যাটিংয়েই চারশো ছাড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান করেছে তারা। সিরিজে সমতা ফেরাতে তাই ভারতের সামনে লক্ষ্য ৪০৬।

আরও পড়ুন