EN ☀️
×

Follow Us

খেলা

এশিয়ান গেমসে জাপানি সাঁতারু শিন ওহাশির বিশ্ব রেকর্ড

তিনি সময় নিয়েছেন ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড। এটি আগের রেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড কম

খেলা ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

এশিয়ান গেমসে জাপানি সাঁতারু শিন ওহাশির বিশ্ব রেকর্ড

এশিয়ান গেমসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্ব রেকর্ড গড়ে সোনার পদক গলায় শিন ওহাশি। ছবি: রয়টার্স

অ অ

জাপানের ১৭ বছর বয়সী সাঁতারু শিন ওহাশি পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। ঘরের মাঠে এশিয়ান গেমসে সোনা জেতার পথে টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে তিনি সময় নিয়েছেন ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড। এটি আগের রেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড কম।

আগের রেকর্ডটি ছিল চীনের কিন হাইইয়াংয়ের। ২০২৩ সালে ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ২ মিনিট ৫.৪৮ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন। ওহাশি এই ইভেন্টে ২ মিনিট ৫ সেকেন্ডের কম সময় নেওয়া প্রথম পুরুষ সাঁতারু।

বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই পুলে নেমেছিলেন ওহাশি। সোনা জয়ের পর তিনি বলেন, বিশ্ব রেকর্ডই ছিল তাঁর লক্ষ্য এবং তা অর্জন করতে পেরে তিনি খুব খুশি। সমর্থক, পরিবার ও যাঁরা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানান তিনি।

রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ, ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে থেকে। দক্ষিণ কোরিয়ার চো সঙ জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

কয়েক দিন আগেই ওহাশির সম্ভাবনার কথা বলেছিলেন ফ্রান্সের অলিম্পিক ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক চ্যাম্পিয়ন লিওঁ মারশাঁই। ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, তিনি ওহাশিকে নিয়ে সত্যিই ভয় পাচ্ছেন।

আরও পড়ুন