EN ☀️
×

Follow Us

খেলা

ভারত ম্যাচ নিয়ে আনচেলত্তি

ব্রাজিলের অভিধানে ‘প্রীতি ম্যাচ বলে কিছু নেই’

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

খেলা ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

ব্রাজিলের অভিধানে ‘প্রীতি ম্যাচ বলে কিছু নেই’

ছবি: রয়টার্স

অ অ

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। এই ম্যাচের আগে স্পষ্ট বার্তা দিয়েছেন পাঁচবারের বিশ্বকাপজয়ী দলের কোচ কার্লো আনচেলত্তি—ব্রাজিলের অভিধানে কোনো ম্যাচই ‘প্রীতি’ ম্যাচ নয়। ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের জাতীয় দলের এটাই প্রথম ভারত সফর।

ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো তারকাদের সরাসরি দেখার সুযোগ ঘিরে কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী ইতালিয়ান কোচ আনচেলত্তি এই উন্মাদনা নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের প্রতিটি প্রান্তেই ব্রাজিলের সমর্থক রয়েছে, আর ভারতে খেলাটা তাঁদের জন্য শুধু ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য নয়, ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্যও একটি বিশেষ মুহূর্ত।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা ভারতের বিপক্ষে কাগজে-কলমে এই ম্যাচ একপেশে হওয়ার কথা থাকলেও আনচেলত্তি এটিকে নিছক প্রীতি ম্যাচ হিসেবে দেখতে নারাজ। তিনি বলেন, এটি একটি প্রস্তুতিমূলক ম্যাচ হলেও তাদের কাছে আসলে কোনো ম্যাচই ‘প্রীতি’ নয়।

আনচেলত্তির কাছে এই সফর শুধু ৯০ মিনিটের ফুটবল নয়, বরং নতুন এক ফুটবল সংস্কৃতি দেখারও সুযোগ। তিনি বলেন, অন্য দেশ ও তাদের ফুটবল সংস্কৃতি দেখা জরুরি, আর তারা বিভিন্ন ধারার দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে অভ্যস্ত। ভারতের বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকলেও তারা কীভাবে খেলে তা জানা জরুরি বলে মনে করেন তিনি। নিজে এর আগে কখনো ভারতে না যাওয়ায় কলকাতায় নামার আগে রোমাঞ্চিত বলেও জানান আনচেলত্তি।

এর আগে ১৯৭৭ সালে কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন পেলে এবং ২০১৫ সালেও কলকাতায় গিয়েছিলেন তিনি, তবে ব্রাজিলের পূর্ণাঙ্গ জাতীয় দলের ভারত সফর এবারই প্রথম। অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলে সরাসরি ভারতে পৌঁছাবে আনচেলত্তির দল।

আরও পড়ুন