EN ☀️
×

Follow Us

খেলা

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

ছবি: হামজা চৌধুরী, সংগৃহীত

অ অ

ফিফা আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ ক্যাম্পে যোগ দিয়েছে হামজা চৌধুরী। বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছেছিল আগেই। দল পৌঁছালেও অপেক্ষা ছিল বাকিদের।

সবশেষ গত জুনে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। সানমারিনোর বিপক্ষে ২-১ গোলে স্মরণীয় বিজয়ের পর তিন মাস বিরতি শেষে ফিরলেন লাল-সবুজ জার্সিতে।

হামজা চৌধুরী আসায় বাংলাদেশ ক্যাম্পে এখন বেশ চাঙ্গা ভাব রয়েছে। পুরোদমে অনুশীলন সাড়ছে প্রধান কোচ ডুলির অধীনে।

এ প্রতিযোগিতায় শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে জামাল-হামজাদের প্রতিপক্ষ রয়েছে—মালয়েশিয়া, সিঙ্গাপুর ও আয়োজক ইন্দোনেশিয়া। 

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের রোমাঞ্চকর অভিযান শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও ১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন ফুটবলাররা। টুর্নামেন্টের এই ৩টি ম্যাচই হবে বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

আরও পড়ুন