শিশুদের ক্যান্সার চিকিৎসায় ২৬ লাখ ইউরো সহায়তা দিলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি: নিজের দাতব্য সংস্থার মাধ্যমে শিশুদের ক্যান্সার চিকিৎসায় সহায়তা দিলেন লিওনেল মেসি, সংগৃহীত।
মাঠের মেসি খেলার পাশাপাশি আলোচনায় থেকেন তাঁর মানবিক কাজ নিয়ে। এবার শিশুদের ক্যান্সার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিয়ে সহায়তা করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কেতোর’ প্রতিবেদন অনুযায়ী বার্সেলোনায় শিশুদের ক্যান্সার চিকিৎসায় হাসপাতাল নির্মাণে ২৬ লাখ ইউরো দান করেছেন মেসি। অন্তত ৪০০ শিশুকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে গড়ে উঠতে যাওয়া এই হাসপাতাল কমপ্লেক্সে।
শিশু স্বাস্থ্য নিয়ে মেসির দাতব্য কাজ এবারই প্রথম নয়। তাঁর ‘লিও মেসি ফাউন্ডেশনের‘ উদ্যোগে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার রোসারিওতে একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় সহযোগিতা করেছেন ।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দীর্ঘদিন ধরে শিশুদের স্বাস্থ্য ও কল্যাণ নিয়ে কাজ করছেন মেসি। ফুটবলের বাইরে মানবিক উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য বিভিন্ন মানবিক প্রকল্পে সহায়তা করে আসছেন তিনি।