EN ☀️
×

Follow Us

খেলা

উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে গোল না পেলেও ঋতুপর্ণার ক্লাবের বড় জয়

সিঙ্গাপুরের আলবিরেক্স জুরোংকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারাল মিয়ানমারের দল এআওডেই

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে গোল না পেলেও ঋতুপর্ণার ক্লাবের বড় জয়

এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে মিয়ানমারের ক্লাব এআওডেইয়ের হয়ে অভিষেক ম্যাচে মাঠে নামেন বাংলাদেশি ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।

অ অ

এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেক ম্যাচে জালের দেখা পাননি ঋতুপর্ণা চাকমা। তবে মাঠের পারফরম্যান্সে হাসিমুখেই মাঠ ছেড়েছেন বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড, অর্জন করেছেন বড় জয়। টুর্নামেন্টের প্রিলিমিনারি রাউন্ডে তার মিয়ানমারের ক্লাব ‘এআওডেই’ দুর্দান্ত জয় তুলে নিয়েছে।

সোমবার মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরের শক্তিশালী ক্লাব আলবিরেক্স জুরোংকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে এআওডেই। বিজয়ী দলের হয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে জোড়া গোল করেন উইন তুন। এছাড়া কাসাই ও লিন মিন্ট মো একটি করে গোল করে বড় জয় নিশ্চিত করেন।

ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন বাংলাদেশি তরুণী ঋতুপর্ণা। আক্রমণের ধার বাড়াতে তৈরি করেছিলেন দুটি চমৎকার সুযোগও, তবে ভাগ্যের ফেরে গোল পাননি। ম্যাচের দ্বাদশ মিনিটে তার একটি জোরালো হেড আলবিরেক্স ডিফেন্ডার হাজেল লিম গোললাইন থেকে ফিরিয়ে দেন। এরপর ২১তম মিনিটে বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই প্রতিপক্ষের গোলরক্ষক সময়মতো পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তা ক্লিয়ার করেন।

ঘরোয়া ফুটবলে সর্বশেষ রাজশাহী স্টার্সের হয়ে খেলেছেন ঋতুপর্ণা। বাংলাদেশের চ্যাম্পিয়ন এই ক্লাবটি এবারই প্রথম এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে। তবে টুর্নামেন্টের শুরুটা সুখকর হয়নি তাদের; সোমবার ভারতের ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছে তারা। এ দিকে, মিয়ানমারের ক্লাব এআওডেইয়ের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় এবার রাজশাহী স্টার্সের হয়ে এএফসিতে খেলা হয়নি ঋতুপর্ণার।

আরও পড়ুন