EN ☀️
×

Follow Us

খেলা

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে মেক্সিকো

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:১১ এএম

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে মেক্সিকো

ছবি: সংগৃহীত

অ অ

দুই গোলের জয়ে ইকুয়েডরকে বিদায় করে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয় ম্যাচটি। তবে খেলা শুরু হতেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে ইকুয়েডরের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না দলটি।

অবশেষে ম্যাচের ২২ মিনিটে হুলিয়ান কুইনোনেসের গোলে এগিয়ে যায় মেক্সিকো। মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে শক্তিশালী শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

গোলের মাত্র নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। কুইনোনেসের নিখুঁত পাস থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হয় মেক্সিকোর ২-০ ব্যবধানের লিড নিয়ে।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা চালায় ইকুয়েডর। তবে মেক্সিকোর সংগঠিত রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচের শেষ দিকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়ে লাল কার্ড দেখেন। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে কথা বলার ঘটনায় তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।

এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো। পরের রাউন্ডে তারা মুখোমুখি হবে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো ম্যাচের বিজয়ীর।

আরও পড়ুন