ফুটবল বিশ্বকাপ
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ এএম
ছবি: সংগৃহীত
এমবাপ্পের জোড়া গোলে একপেশে লড়াইয়ে সুইডেনকে ৩–০ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ ষোলোয় ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
নিউ জার্সিতে ম্যাচে ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্য গোলটি ব্র্যাডলি বারকোলার। ম্যাচে এমবাপ্পে–ওলিসেদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি সুইডিশরা। তিন গোল খেয়ে ম্যাচ শেষ করাকে অবশ্য সৌভাগ্য হিসেবেই দেখতে পারে সুইডেন।
যেভাবে ম্যাচজুড়ে ফ্রান্স আধিপত্য করেছে, ম্যাচ শেষে গোল সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। ম্যাচে ২৫টি শট নিয়ে ১২টি লক্ষ্যে রেখেছে ফ্রান্স, অন্য দিকে সুইডেন শট নিয়েছে ৮টি এবং লক্ষ্যে ছিল ৩টি।
এই ম্যাচে জোড়া গোল করে নিজের অর্জনকে আরও ওপরে নিয়ে গেছেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে।
দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে এমবাপ্পের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল