মেসিকে পেছনে ফেলে ছয় বিশ্বকাপে গোল করার রেকর্ড রোনালদোর, উজবেকিস্তানের গোল বাতিল
জোড়া গোলে রোনালদোর দুর্দান্ত প্রত্যাবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৪০ পিএম
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উল্লাস।
প্রথম ম্যাচের গোল করতে না পারায় সমালোচনা কম শোনেনি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা আজ উজবেকিস্তানের বিপক্ষে গোল পেয়ে গেলেন ৬ মিনিটেই।
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোলটি পেয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এটি তাঁর ১৪৪তম গোল।
মেন্দেসের গোলে ৩–০
১৭ মিনিটেই ২–০ গোলেএগিয়ে গেছে পর্তুগাল। নুনো মেন্দেসের দারুণ এক ফ্রিকিক গোলে ব্যবধান দ্বিগুণ করেছে পর্তুগিজরা। খেলার ৪০ মিনিটে রোনালদোর আরও একটি গোলে ৩-০ তে এগিয়ে যায় পর্তুগাল।
আরও পড়ুন