রোনালদো না মেসি— বিশ্বকাপে কে এগিয়ে?
রোনালদোর ১.১ বিলিয়ন ফলোয়ার থেকে ইয়ামালের বিস্ময়কর উত্থান — মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ায় কে কতটা শক্তিশালী?
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু ট্রফি জেতার লড়াই নয়, এটি এখন সোশ্যাল মিডিয়ার মহারণও। বিশ্বের শীর্ষ ফুটবলাররা মাঠে যেমন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করছেন, তেমনি অনলাইনেও কোটি কোটি ভক্তকে নিয়ে আধিপত্য বিস্তার করছেন। একটিমাত্র পোস্ট এখন বহু টেলিভিশন সম্প্রচারের চেয়েও বেশি মানুষের কাছে পৌঁছায়। দেখে নিন, ২০২৬ বিশ্বকাপে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী ১০ ফুটবলার কারা।
হ্যারি কেইন (ইংল্যান্ড)
মোট ফলোয়ার: ৪৫ মিলিয়নের বেশি | ইনস্টাগ্রাম: ১৮ মিলিয়ন+
বার্ষিক এন্ডোর্সমেন্ট আয়: ৮-১০ মিলিয়ন ডলারইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন সোশ্যাল মিডিয়ায় অন্যদের তুলনায় তুলনামূলক কম সক্রিয় হলেও ব্র্যান্ডগুলোর কাছে তিনি অত্যন্ত বিশ্বস্ত মুখ। স্কেচার্স ও ক্যাডবেরির মতো বড় ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে।
লামিন ইয়ামাল (স্পেন)
মোট ফলোয়ার: ৫০ মিলিয়নের বেশি | ইনস্টাগ্রাম: ৩৫ মিলিয়ন+
বার্ষিক এন্ডোর্সমেন্ট আয়: ৮-১২ মিলিয়ন ডলারকিশোর বয়সেই বিশাল ভক্তকুল গড়ে নিয়েছেন স্পেনের এই তারকা। বার্সেলোনায় তার অসাধারণ পারফরম্যান্স তাকে ফুটবলের পরবর্তী বড় বাণিজ্যিক নামে পরিণত করছে।
আর্লিং হালান্ড (নরওয়ে)
মোট ফলোয়ার: ৭০ মিলিয়নের বেশি | ইনস্টাগ্রাম: ৪০ মিলিয়ন+
বার্ষিক এন্ডোর্সমেন্ট আয়: ১৫ মিলিয়ন ডলারের বেশিগোলের রেকর্ড ভাঙার পাশাপাশি হালান্ডের মজাদার ব্যক্তিত্ব তাকে অনলাইনে দারুণ জনপ্রিয় করেছে। নাইকি ও বিটস বাই ড্রে তার বড় স্পনসর।
জুড বেলিংহাম (ইংল্যান্ড)
মোট ফলোয়ার: ৬০ মিলিয়নের বেশি | ইনস্টাগ্রাম: ৪০ মিলিয়ন+
বার্ষিক এন্ডোর্সমেন্ট আয়: ১০-১৫ মিলিয়ন ডলাররিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর বেলিংহামের জনপ্রিয়তা বহুগুণ বেড়েছে। মাত্র ২২ বছর বয়সে অ্যাডিডাস, পেপসি ও ভোডাফোনের মতো ব্র্যান্ডের মুখ তিনি।
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)
মোট ফলোয়ার: ৮০ মিলিয়নের বেশি | ইনস্টাগ্রাম: ৫৫ মিলিয়ন+
বার্ষিক এন্ডোর্সমেন্ট আয়: ১৫ মিলিয়ন ডলারের বেশিরিয়াল মাদ্রিদে তার গতি ও দক্ষতা বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করেছে। নাইকিসহ একাধিক বিলাসবহুল ব্র্যান্ড তার সঙ্গে চুক্তিবদ্ধ।
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
মোট ফলোয়ার: ২০০ মিলিয়নের বেশি | ইনস্টাগ্রাম: ১২৫ মিলিয়ন+
বার্ষিক এন্ডোর্সমেন্ট আয়: ২৫-৩০ মিলিয়ন ডলার২০২২ বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার পর এমবাপ্পে সামাজিক মাধ্যমের এক নতুন উচ্চতায় পৌঁছান। নাইকি, হাবলো ও ওকলির মতো শীর্ষ ব্র্যান্ড তার সঙ্গী।
নেইমার (ব্রাজিল)
মোট ফলোয়ার: ৪৫০ মিলিয়নের বেশি | ইনস্টাগ্রাম: ২৩০ মিলিয়ন+
বার্ষিক এন্ডোর্সমেন্ট আয়: ৩০ মিলিয়ন ডলারের বেশিচোটের কারণে মাঠে কম দেখা গেলেও নেইমারের অনলাইন জনপ্রিয়তায় ভাটা পড়েনি। পুমা ও রেড বুলের মতো বড় ব্র্যান্ড তার সঙ্গে কাজ করছে।
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
মোট ফলোয়ার: ৮০ কোটির বেশি | ইনস্টাগ্রাম: ৫০.৫-৫১ কোটি
বার্ষিক এন্ডোর্সমেন্ট আয়: ৫ কোটি ডলারের বেশি২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসির জনপ্রিয়তা সব রেকর্ড ছাড়িয়েছে। অ্যাডিডাস, পেপসি, অ্যাপল ও হার্ড রকের সঙ্গে বড় এন্ডোর্সমেন্ট চুক্তি রয়েছে তার। অনেকের ধারণা, ২০২৬ হতে পারে তার শেষ বিশ্বকাপ— তাই ভক্তদের নজর এখন তার দিকেই।
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
মোট ফলোয়ার: ১.১ বিলিয়নের বেশি | ইনস্টাগ্রাম: ৬৬৫ মিলিয়ন+
বার্ষিক এন্ডোর্সমেন্ট আয়: ৬ কোটি ডলারের বেশিসোশ্যাল মিডিয়ায় রোনালদো একমাত্র ক্রীড়াবিদ যার ফলোয়ার ১ বিলিয়ন ছাড়িয়েছে— যা বহু দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি। নাইকি, বাইন্যান্স, ক্লিয়ার ও নিজস্ব ব্র্যান্ড সিআরসেভেন মিলিয়ে তার বাণিজ্যিক সাম্রাজ্য বিশাল। মাঠে এই বিশ্বকাপে তার ঝলক দেখা যাবে কিনা তা অনিশ্চিত, কিন্তু জনপ্রিয়তায় তিনি এখনও সবার শীর্ষে।
