EN ☀️
×

Follow Us

খেলা

রোনালদোর সমালোচনার জন্য আগেই প্রস্তুত ছিল পর্তুগাল: ডালট

বিশ্বকাপ শুরুর আগেই ড্রেসিংরুমে হয়েছিল মানসিক প্রস্তুতির আলোচনা — ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে সোশ্যাল মিডিয়ার ঝড় সামলাতে আগেই তৈরি ছিল দল।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

রোনালদোর সমালোচনার জন্য আগেই প্রস্তুত ছিল পর্তুগাল: ডালট

ছবি: সংগৃহীত

অ অ

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কঙ্গো ডিআরের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি পর্যন্ত মন্তব্য করেন, দলের গোল করা দরকার, শুধু রোনালদোর নয়। তবে এই সমালোচনায় অবাক হয়নি পর্তুগাল শিবির— কারণ তারা আগে থেকেই প্রস্তুত ছিল।

ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার দিয়োগো ডালট জানান, বিশ্বকাপ শুরুর আগেই এই পরিস্থিতি নিয়ে দলের ভেতরে বিস্তারিত আলোচনা হয়েছিল। তিনি বলেন, ‘ড্রেসিংরুমে এবং স্টেডিয়ামে আমরা বিশ্বকাপে আসার আগেই এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। যেন এই পরিস্থিতি আসতে পারে, আমরা সেটি আগেই অনুমান করেছিলাম।’

ডালট আরও বলেন, ক্রিশ্চিয়ানোর মতো তারকা দলে থাকলে চাপ ও সমালোচনা স্বাভাবিক। তাই বাড়তি প্রস্তুতিও দরকার।

রোনালদোকে নিয়ে ডালট বলেন, ‘জাতীয় দলে ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা তাকে এই চাপ সামলাতে সক্ষম করেছে। তার আত্মবিশ্বাস গোটা দলকে প্রভাবিত করে। ডালটের ভাষায়, "আমরা তাকে বিশ্বাস করি, সেও আমাদের বিশ্বাস করে।’

সমালোচনা সম্পর্কে ডালট বলেন, ‘কখনো ন্যায্য সমালোচনা আসবে, কখনো অতিরঞ্জিত মন্তব্যও আসবে। কিন্তু আমরা আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম।’

এই মানসিক দৃঢ়তা নিয়েই পর্তুগাল এখন গ্রুপ ‘কে’- এর গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত।

আরও পড়ুন