EN ☀️
×

Follow Us

খেলা

কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেকের মৃত্যুতে ডেইলি সান পরিবারের শোক প্রকাশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৩৮ পিএম

কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেকের মৃত্যুতে ডেইলি সান পরিবারের শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আবদুস সাদেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডেইলি সান পরিবার।

শনিবার (২০ জুন)  সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম এক শোকবার্তায় দেশের ক্রীড়াঙ্গনে আবদুস সাদেকের অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের প্রথম জানাজা আজ শনিবার বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে।

আবদুস সাদেক দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বড় ভাই এবং টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেকের পিতা।

তিনি অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের খেলোয়াড় ছিলেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকার ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়াচক্রের প্রথম ফুটবল ও হকি অধিনায়কও ছিলেন তিনি।

দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

আরও পড়ুন