EN ☀️
×

Follow Us

খেলা

বিশ্বকাপ না জিতেও জার্সিতে সাত তারকা, মিসরকে সতর্ক করলো ফিফা

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০৭ পিএম

বিশ্বকাপ না জিতেও জার্সিতে সাত তারকা, মিসরকে সতর্ক করলো ফিফা

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বকাপ না জিতলেও জাতীয় দলের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশনকে সতর্ক করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে তারকা ব্যবহার কেবল বিশ্বকাপ জয়ী দেশগুলোর জন্যই অনুমোদিত।

মিসর দীর্ঘদিন ধরে আফ্রিকা কাপ অব নেশন্সে রেকর্ড সাতবার শিরোপা জয়ের স্মারক হিসেবে জার্সিতে সাতটি তারকা ব্যবহার করে আসছে।

তবে ফিফা স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপ জয়ের বাইরে কোনো অর্জনের জন্য জাতীয় জার্সিতে তারকা ব্যবহার করা যাবে না।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের শুরুতেই ফিফা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় এবং জার্সির নকশা সংশোধনের নির্দেশ দেয় কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমাকে।

তবে তিনি বলেন, এটি কোনো শাস্তি নয়, বরং নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবে দেওয়া একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা।

ফিফার নীতিমালা অনুযায়ী, ব্যতিক্রম হিসেবে উরুগুয়ের জার্সিতে থাকা চারটি তারকার মধ্যে দুটি বিশ্বকাপ জয়ের এবং দুটি অলিম্পিক স্বর্ণপদকের স্বীকৃতি হিসেবে অনুমোদিত।

২০১৮ সালের পর আবারও বিশ্বকাপে ফিরছে মিসর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালে অংশ নিলেও এখনো বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি দেশটি। আসন্ন আসরে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে তারা।

আরও পড়ুন