EN ☀️
×

Follow Us

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাতিল

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির সূচি পরিবর্তন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:০২ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাতিল

ছবি: সংগৃহীত

অ অ

আইসিসির টুর্নামেন্ট সূচি পরিবর্তনের জেরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে একই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগের সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী ৯ থেকে ২২ অক্টোবর ব্রিজবেন ও সিডনিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সংস্করণের সিরিজ খেলার কথা ছিল নিগার সুলতানা জ্যোতিদের। টি-টোয়েন্টি সিরিজ বাতিল হয়ে যাওয়ায় এখন আগামী ১৪ অক্টোবরেই শেষ হবে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির সূচি পরিবর্তন। পূর্বনির্ধারিত জুন-জুলাইয়ের বদলে টুর্নামেন্টটি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নতুন এই সূচির সঙ্গে নিজেদের আন্তর্জাতিক ক্যালেন্ডার মেলাতেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করতে বাধ্য হয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বদলে ওই একই সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পরবর্তীতে ২০২৭ সালের মার্চেও ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে কিউই নারীরা।

উদ্ভূত পরিস্থিতিতে সহযোগিতার জন্য বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা পিটার রোচ। বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে, নিউজিল্যান্ড দুবার অস্ট্রেলিয়া সফর করতে রাজি হওয়ায় কৃতজ্ঞ।’

আরও পড়ুন