EN ☀️
×

Follow Us

খেলা

কোহলির ব্যাটে ভর করে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

দীর্ঘ ১৭ আসরে শিরোপা জিততে না পারা বেঙ্গালুরু ২০২৫ সালে প্রথমবার আইপিএল ট্রফির স্বাদ পায়

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:১৬ এএম

কোহলির ব্যাটে ভর করে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

ছবি: সংগৃহীত

অ অ

টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে দলটি।

টস জিতে গুজরাটকে আগে ব্যাটিংয়ে পাঠায় আরসিবি। শুরু থেকেই চাপে পড়ে গুজরাট নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৫৫ রান।

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভেঙ্কটেশ আইয়ারকে সঙ্গে নিয়ে দুর্দান্ত সূচনা করেন বিরাট কোহলি। তবে দলীয় ৬২ রানে আইয়ার ফিরলে এবং পরে দেবদত্ত পাডিক্কাল, রজত পাতিদার ও ক্রুনাল পান্ডিয়াও একে একে আউট হলে কিছুটা চাপে পড়ে বেঙ্গালুরু। তবে অন্য প্রান্তে সম্পূর্ণ অবিচল ছিলেন কোহলি।

এরপর টিম ডেভিডকে নিয়ে ৪১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন কোহলি, যা ম্যাচটি কার্যত আরসিবির নিয়ন্ত্রণে নিয়ে আসে। ডেভিড ২৪ রান করে ফিরলেও শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ আসরে শিরোপা জিততে না পারা বেঙ্গালুরু ২০২৫ সালে প্রথমবার আইপিএল ট্রফির স্বাদ পায়। এবার টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের পাশে নাম লেখাল দলটি।

আরও পড়ুন