টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৫৯ এএম
সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। ফলে ব্যাটিং দিয়ে ম্যাচ শুরু করছে বাংলাদেশ।
এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হলো বাঁহাতি ওপেনার তানজিদ হাসানের। ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
তানজিদের অভিষেকের খবর তো আগেই পেয়েছেন, ওপেনিংয়ে মাহমুদুল হাসানের সঙ্গী হবেন তিনি। আঙুলের চোটে ম্যাচে খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত একাদশে আছেন মাহমুদুল। একাদশে আরও একটি পরিবর্তন আছে— ইবাদত হোসেনের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
পাকিস্তান একাদশেও এসেছে ৩ পরিবর্তন। বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি।