পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ।
এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের মাটিতে জিতেছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতেও জয় তুলে নিল টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়।
মিরপুর টেস্টে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৬৩ রানেই গুটিয়ে যায়।
আরও পড়ুন