EN ☀️
×

Follow Us

খেলা

মিরাজের ফাইফার, বাংলাদেশের ২৭ রানের লিড

পাকিস্তান ৩৮৬ রানে অলআউট

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:২৫ পিএম

মিরাজের ফাইফার, বাংলাদেশের ২৭ রানের লিড

ছবি: সংগৃহীত

অ অ

মিরপুরে চলমান টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ফাইফারে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪১৩ রানের বিপরীতে ২৭ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ করে সফরকারীরা।

দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলেছে বাংলাদেশ, ফলে মোট ৩৪ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা।

আগের দিনের এক উইকেটে ১৭৯ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করে পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটি ২১০ রান পর্যন্ত যায়। ১০৩ রান করে আউট হন আজান আওয়াইস। এরপর মিরাজ ও তাসকিন আহমেদ একে একে ফিরিয়ে দেন শান মাসুদ, সৌদ শাকিল ও আব্দুল্লাহ ফজলকে (৬০)। ২৩০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

এরপর প্রতিরোধ গড়েন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ১১৯ রান। তাইজুল ইসলাম রিজওয়ানকে (৭৯ বলে ৫৯) ফিরিয়ে দিলে ভাঙে এই জুটি। এরপর ৫৮ রান করে আউট হন সালমান। নোমান আলি, শাহিন আফ্রিদি ও হাসান আলি তেমন কিছু করতে না পারলে ৩৮৬ রানেই থামে শান মাসুদের দল।

বোলিংয়ে মিরাজ ৩৮ ওভারে ১০২ রান দিয়ে পাঁচ উইকেট নেন। দুটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। একটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।

আরও পড়ুন