EN ☀️
×

Follow Us

খেলা

জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

অ অ

জয় দিয়েই এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারায় লাল-সবুজেরা। 

প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলই সমানতালে লড়াই করে। শুরুতে চতুর্থ মিনিটে লি চি-শুয়ানের গোলে এগিয়ে যায় চায়নিজ তাইপে। তবে বাংলাদেশকে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি। ১৫ মিনিটে পেনালটি কর্নার থেকে গোল করে সমতা ফেরান আশরাফুল ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক খেলায় দ্রুত ফলও পায় বাংলাদেশ। ২২ মিনিটে আবারও পেনালটি কর্নার থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনালটি কর্নার থেকেই দলের তৃতীয় গোলটি করেন আমিরুল।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ৫৯ মিনিটে দ্বীন ইসলামের গোলে ব্যবধান বাড়ালেও শেষ দিকে টানা দুই গোল হজম করে চাপে পড়ে বাংলাদেশ। তবুও শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

বাছাইপর্বে অংশ নেওয়া ৯ দলের মধ্যে শীর্ষ ৬ দল জায়গা করে নেবে এশিয়ান গেমসে। প্রতিযোগিতা ১০ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

উল্লেখ্য, বাংলাদেশ এশিয়ান গেমসে এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জনই তাদের সেরা সাফল্য। 

আরও পড়ুন