EN ☀️
×

Follow Us

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্যামসন-অভিষেক ঝড়ে কিউইদের ২৫৬ রানের লক্ষ্য দিল ভারত

২০২১ সালে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গের ৫ বছর পর আবারও বিশ্বজয়ের হাতছানি নিউজিল্যান্ডের সামনে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

স্যামসন-অভিষেক ঝড়ে কিউইদের ২৫৬ রানের লক্ষ্য দিল ভারত

ছবি: সংগৃহীত

অ অ

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে নিউজিল্যান্ডকে ২৫৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত।

রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

ব্যাটিং তাণ্ডব ইনিংসের শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন ভারতীয় ওপেনাররা। সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা মিলে কিউই বোলারদের রীতিমতো ‘কচুকাটা’ করেন। অভিষেক শর্মা মাত্র ২১ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফিরলেও অন্য প্রান্ত আগলে রেখে একাই শাসন করেন স্যামসন। তিনি ৪৬ বলে ৮৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন।

মধ্যভাগে ঈশান কিষাণও ছিলেন মারমুখী মেজাজে; তিনি ২৫ বলে ৫৪ রান করে দলের সংগ্রহকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। শেষদিকে শিভম দুবে মাত্র ৮ বলে ২৬ রানের একটি ক্যামিও ইনিংস খেললে ভারত ২৫৫ রানের বিশাল পুঁজি পায়।

শুরুর ভিত গড়েন স্যামসন ও অভিষেক।

২০২১ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। পাঁচ বছর পর আবারও তাদের সামনে বিশ্বজয়ের হাতছানি। তবে আহমেদাবাদের এই মাঠে শিরোপা জিততে হলে কিউইদের গড়তে হবে নতুন ইতিহাস। ২৫৬ রানের এই পাহাড়সম লক্ষ্য তাড়া করে জেতা যেকোনো দলের জন্যই একপ্রকার অসম্ভব চ্যালেঞ্জ।

এখন দেখার বিষয়, ঘরের মাঠে ভারত তাদের তৃতীয় শিরোপা ঘরে তোলে, নাকি কিউইরা সব সমীকরণ উল্টে দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বসেরার মুকুট পরে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, কিষাণ ৫৪, অভিষেক ৫২, দুবে ২৬*, পান্ডিয়া ১৩; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।

আরও পড়ুন