EN ☀️
×

Follow Us

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতের হৃদয় ভাঙতে প্রস্তুত নিউজিল্যান্ড

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম

ভারতের হৃদয় ভাঙতে প্রস্তুত নিউজিল্যান্ড
অ অ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পরিষ্কার ফেভারিট ভারত। তা মানতে আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের।

তবে স্যান্টনার এটাও জানিয়ে রাখলেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লাখো দর্শককে স্তব্ধ করিয়ে দিতে ও তাদের হৃদয় ভাঙতে তাদের খারাপ লাগবে না।

আগামীকাল রবিবার (৮ মার্চ) শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারেন এক লাখ ৩২ হাজার দর্শক।

দর্শকদের প্রায় সবাই যে থাকবে ভারতীয় সমর্থক, তা বলার অপেক্ষা রাখে না। মাঠের ১১ জন ছাড়াও তারাই হবেন নিউজিল্যান্ডের বড় প্রতিপক্ষ।

গত ১১ বছরে সাদা বলের চারটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলে একবারও জিততে পারেনি নিউজিল্যান্ড। এবারের সেমিফাইনালে গতবারের রানার্সআপ দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে আসা স্যান্টনার অবশ্য বললেন, তাদের আত্মবিশ্বাসের কমতি নেই।

ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে স্যান্টনারের ভাষ্য, ‘আমরা বেশ ধারাবাহিক। আমরা পরিস্থিতি বা প্রতিপক্ষকে নিয়ে ভয় না পাওয়ার চেষ্টা করি। আমরা শুধু মাঠে নামি এবং আমাদের কাজটি করি। সবাই জানে, আমরা হয়তো ফেভারিট নই। তবে এতে আমাদের আপত্তি নেই।’

স্যান্টনার এরপর ভারতীয়দের মন খারাপ করিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন, ‘আমরা ছোট ছোট কাজগুলো ভালোভাবে করতে পারি এবং শক্তিশালী দলগত পারফরম্যান্স দেখাতে পারি। আর এটাই ট্রফি জয়ের জন্য আমাদের বেশ ভালো অবস্থানে রাখবে। ট্রফি উঁচিয়ে ধরার জন্য কিছু হৃদয় ভাঙতে আমার আপত্তি নেই।’

এ মাঠেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, দর্শকদের চুপ করিতে দিতে চান তারা এবং ভারতকে হারিয়ে সেটা অস্ট্রেলিয়া করেও দেখিয়েছে।

একই সুর স্যান্টনারের কণ্ঠে। ৩৪ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডারের মতে, স্বাগতিকদের ওপরই চাপটা থাকবে বেশি, ‘দর্শকদের চুপ করিয়ে দেওয়াই আমাদের। কিন্তু ক্রিকেটে অনেক চ্যালেঞ্জ থাকে এবং সেগুলো পরিবর্তন হয়। অবশ্যই ঘরের মাঠে এই বিশ্বকাপ জয়ের জন্য (ভারতের ওপর) অনেক চাপ রয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি ভারত। তিন ম্যাচের সব কটিতে জিতেছে কিউইরা।

আরও পড়ুন