EN ☀️
×

Follow Us

খেলা

বিসিবির প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

বিসিবির প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ এই ক্রিকেটারের কাঁধেই আবারও ফিরল জাতীয় দলের দল গঠনের গুরুদায়িত্ব।

জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে। বিসিবি তাকে রেখে দিতে চাইলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে লিপু চুক্তি নবায়ন করতে অনিচ্ছা প্রকাশ করেন। তার এই সিদ্ধান্তের পর থেকেই নতুন প্রধান নির্বাচকের সন্ধানে ছিল বোর্ড। শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপর ভরসা রেখে বাশারকেই এই পদে বেছে নিল বিসিবি।


হাবিবুল বাশার সুমনের জন্য নির্বাচক প্যানেল একদমই চেনা পথ। ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পুরুষ জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন।

এর আগে নারী দলের নির্বাচকের দায়িত্বও সামলেছেন দক্ষতার সঙ্গে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্যানেল থেকে অব্যাহতি পেলেও ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন