রেকর্ড-ঝড়ে আয়ারল্যান্ডের দাপুটে জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ক্রিকেট দল ওমানকে ৯৬ রানে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে রেকর্ডের ফুলঝুরি তুলে জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। নিজেদের তৃতীয় সর্বোচ্চ রান ব্যবধানের জয়ে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল আইরিশরা।
কলম্বোতে দিনের প্রথম ম্যাচে আজ ওমানকে ৯৬ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৫ রানের বড় সংগ্রহ পায় আইরিশরা, জবাবে ১৮ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান।
সিংহলীজ স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। অষ্টম ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। পঞ্চম উইকেটে গ্যারেথ ডিলানিকে সঙ্গে নিয়ে ১০১ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন লরকান টাকনার। ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আইরিশ অধিনায়ক। অপর প্রান্তে ডিলানি হাফ সেঞ্চুরি পান ২৮ বলে, এরপর ৬ রান যোগ করে আউট হন।
ডিলানির আউটের পর ঝড় তোলেন টাকনার ও জর্জ ডকরেল জুটি। দুজনে মিলে ১৯ বলে স্কোরবোর্ডে তোলেন ৭০ রান। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ পার্টনারশিপ রান রেট। এর আগে মাইকেল হাসি ও মিচেল জনসন ১৯.৮৭ রান রেটে ১৬ বলে ৫৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন।
ডকরেল খেলেন ৯ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস, আর টাকনার অপরাজিত থাকেন ৫১ বলে ৯৪ রানে। টাকনারের এই ইনিংসটি টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ক্রিস গেইলের ৯৮ রানের ইনিংসের পর টাকনারের ৯৪ রানের ইনিংসটি দ্বিতীয় সর্বোচ্চ।
ডকরেল ও টাকনারের বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আয়ারল্যান্ড গড়ে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে ২৪ রানে দুই উইকেট হারায় ওমান। তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচে রাখেন ওপেনার আমির কালাম ও হামাদ মির্জা। কালাম ৫০ রান করে ফেরার পর ওমানের ইনিংসে ছন্দপতন; শেষ ৭ উইকেট হারায় মাত্র ৩২ রানে।
আয়ারল্যান্ডের হয়ে জশুয়া লিটল ৩টি, ম্যাথিউ হামফ্রেস ও ব্যারি ম্যাকার্থি নেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন আইরিশ অধিনায়ক টাকনার।
গ্রুপ ‘বি’ তে ৩ ম্যাচে এক জয় আর দুই হারে দুই পয়েন্ট নিয়ে চার নম্বরে আয়ারল্যান্ড। তিন ম্যাচের সবগুলো হেরে টেবিলের তলানিতে ওমান। দুই ম্যাচের দুটি জিতে সবার ওপরে স্বাগতিক শ্রীলঙ্কা।
তার মতে, নিজাম উদ্দিনের লেখা ও সুরের সঙ্গে কণ্ঠের সুন্দর সমন্বয় ঘটেছে, আর নদীর গায়কী গানটিকে আরও সমৃদ্ধ করেছে।
১৪ ফেব্রুয়ারি দুপুরে মেলোডাইভ নামের ইউটিউব চ্যানেলে এর লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে।