টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়ে ঢাকায় তিন দলের টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার ম্যাচের অদম্য বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনাল কাল। লিটন দাসদের ধূমকেতু একাদশের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। নির্বাচনের আগে ব্যস্ত কর্মদিবসেও মাঠ ভর্তি দর্শক আশা করছে বিসিবি। আর এজন্য ম্যাচ ঘিরে রয়েছে নানা আয়োজন। টুর্নামেন্টের শেষ দুই ম্যাচ দেখা যাবে আরও সহজে। কারণ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই ম্যাচ রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল বিটিভিতে সরাসরি খেরা সম্প্রচার করার ঘোষণা দিয়েছে বিসিবি।
বিসিবির এই ব্যতিক্রমী টুর্নামেন্টের সঙ্গী হয়ে প্রশংসিত পৃষ্ঠপোষক বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের সর্ববৃহৎ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। টুর্নামেন্টের অফিশিয়াল ব্যানার এবং মাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাচ্ছে রিমার্কের বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং। আয়োজকদের বিশ্বাস, এর মাধ্যমে মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টের প্রচার ও জনপ্রিয়তাও নতুন উচ্চতায় পৌঁছেছে।
স্বনামধন্য এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে দেশসেরা ও জনপ্রিয় একাধিক ব্র্যান্ড—লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, সিওডিলসহ বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক দীর্ঘদিন ধরেই খেলাধুলা, তারুণ্য এবং ইতিবাচক সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ‘অদম্য বাংলাদেশ’ টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয় প্রতিষ্ঠানটি।
