ভারতে খেলতে যাবে কি না, আজই সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশকে
ভারতে খেলা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন আসিফ নজরুল
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানানোর সময় শেষ হচ্ছে আজ।
বুধবার বোর্ড সভায় ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বিসিবি এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে একদিন সময় চেয়ে নেয়। বিসিবির অবস্থানের ওপরই নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপে খেলা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের।