EN ☀️
×

Follow Us

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বাদ পড়েছেন নিয়মিত অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত এবং ফিনিশার হিসেবে পরিচিত জাকের আলী অনিক

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
অ অ

ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। সবাইকে অবাক করে দিয়ে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত এবং ফিনিশার হিসেবে পরিচিত জাকের আলী অনিক। তবে সাম্প্রতিক বিপিএলে শান্তর ব্যাটে রানের ঝলক থাকায় এবং আলিস ইসলাম ও রিপন মন্ডলের দারুণ পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় নতুন সমীকরণ তৈরি করছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই ঘোষিত প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। এরপর কোনো বদল আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হবে। ফলে বিপিএলের ফর্ম বিবেচনায় শেষ মুহূর্তে দু-একজন ক্রিকেটার অদলবদল হওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর কলকাতায় ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে লড়বে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের মাঠে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী।

বাংলাদেশ দল: লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিরা তাদের দল ঘোষণা করে দিয়েছে। এখন দেখার বিষয়, তারুণ্যনির্ভর এই দল নিয়ে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ কেমন চমক দেখাতে পারে।

আরও পড়ুন