EN ☀️
×

Follow Us

খেলা

আইপিএল থেকে মোস্তাফিজকে সরানোর নির্দেশ দিলো বিসিসিআই

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম

আইপিএল থেকে মোস্তাফিজকে সরানোর নির্দেশ দিলো বিসিসিআই

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

অ অ

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)  বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে। বিসিসিআই জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়াড় পরিবর্তনের অনুমতিও দেওয়া হবে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া গোহাটিতে ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা মোস্তাফিজুর রহমানকে দলে রাখবে না। যদি প্রয়োজন হয়, খেলোয়াড় বদলের অনুমতিও দেওয়া হবে।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংস ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর মোস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও এএনআইকে বলেছিলেন, কেকেআরের শীর্ষ নেতৃত্বকে মোস্তাফিজকে দল থেকে সরানো উচিত। একই সঙ্গে, ভারতীয় জনতা পার্টির নেতা সঙ্গীত সোম শাহরুখ খানের দলকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

গত মাসের আইপিএল নিলামে সাতজন বাংলাদেশি খেলোয়াড়ের নাম উঠেছিল; তবে মোস্তাফিজই শুধু কেকেআর দল পায়। ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অংশ নেওয়া সর্বোচ্চ দামে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন।

এর আগে বিসিসিআই জানিয়েছিল, তারা মোস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের নির্দেশনার অপেক্ষায় ছিল। তবে এখন দেবজিৎ সাইকিয়া স্পষ্টভাবে জানান, কেকেআরকে মোস্তাফিজকে স্কোয়াড থেকে সরাতে বলা হয়েছে।

আরও পড়ুন