সূচি প্রকাশ
২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের যত সিরিজ
জুন-সেপ্টেম্বরে টাইগারদের ডেরায় অস্ট্রেলিয়া ও ভারত
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে চরম ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ঘরের মাঠে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্বসেরা দলগুলোকে আতিথেয়তা দেবে লাল-সবুজরা।
শুক্রবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৬ সালে বাংলাদেশের হোম সিজন শুরু হবে মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সাদা বলের লড়াই শেষে বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের মাধ্যমে ঘরের মাঠের সূচি শেষ হবে।
পাকিস্তান সফর (মার্চ ২০২৬)
আগমন: ৯ মার্চ
১২ মার্চ: ১ম ওয়ানডে
১৪ মার্চ: ২য় ওয়ানডে
১৬ মার্চ: ৩য় ওয়ানডে
নিউজিল্যান্ড সফর (এপ্রিল-মে ২০২৬)
আগমন: ১৩ এপ্রিল
ওয়ানডে সিরিজ: ১৭, ২০ ও ২৩ এপ্রিল
টি-টোয়েন্টি সিরিজ: ২৭, ২৯ এপ্রিল ও ২ মে
পাকিস্তান সফর (মে ২০২৬)
ম্যাচ: ২ টি টেস্ট
১ম টেস্ট: ৮-১২ মে
২য় টেস্ট: ১৬-২০ মে
অস্ট্রেলিয়া সফর (জুন ২০২৬)
আগমন: ২ জুন
ওয়ানডে সিরিজ: ৫, ৮ ও ১১ জুন
টি-টোয়েন্টি সিরিজ: ১৫, ১৮ ও ২০ জুন
ভারত সফর (আগস্ট-সেপ্টেম্বর ২০২৬)
আগমন: ২৮ আগস্ট
ওয়ানডে সিরিজ: ১, ৩ ও ৬ সেপ্টেম্বর
টি-টোয়েন্টি সিরিজ: ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর
ওয়েস্ট ইন্ডিজ সফর (অক্টোবর-নভেম্বর ২০২৬)
আগমন: ১৮ অক্টোবর
প্রস্তুতি ম্যাচ (৩ দিন): ২২-২৪ অক্টোবর
১ম টেস্ট: ২৮ অক্টোবর-১ নভেম্বর
২য় টেস্ট: ৫-৯ নভেম্বর