ইসলামে পোশাক কেবল শরীর ঢাকার মাধ্যম নয়, বরং এটি তাকওয়া ও শালীনতার প্রতীক। পবিত্র কোরআনে তাকওয়ার পোশাককেই সর্বোত্তম বলা হয়েছে। তাই নতুন পোশাক পছন্দ বা ক্রয়ের আগে একজন মুমিন শরিয়তের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলেন—
পোশাক যেন শরিয়ত নির্ধারিত সতর (পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের মুখমণ্ডল, হাতের কবজি ও পায়ের পাতা ব্যতীত পুরো শরীর) সম্পূর্ণ ঢেকে রাখে।
শরীরের চামড়া দেখা যায় এমন পাতলা কিংবা শরীরের গঠন ফুটে ওঠে এমন আঁটসাঁট পোশাক পরিহার করে ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া।
পুরুষের জন্য নারীদের মতো এবং নারীদের জন্য পুরুষদের মতো পোশাক পরা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।
লোকদেখানো বা বড়াই করার মানসিকতায় দামি পোশাক পরা এবং পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা বর্জন করা।
সামর্থ্য থাকলেও প্রয়োজনের অতিরিক্ত পোশাক কিনে বিলাসিতা ও অর্থ অপচয় না করা।
অন্য ধর্মের বিশেষ প্রতীক বা ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ পোশাক এড়িয়ে চলা।
শরিয়তের এই সীমারেখা মেনে পোশাক নির্বাচন করলে তা যেমন সামাজিক শালীনতা রক্ষা করে, তেমনি পরকালীন কল্যাণও বয়ে আনে।
আরও পড়ুন