রমজান শুরু হতে বাকি ৮৪ দিন, সম্ভাব্য প্রথম রোজা ৮ ফেব্রুয়ারি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। সেই হিসাবে রমজান শুরু হতে বাকি আর মাত্র ৮৪ দিন।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করবে ঈদের সম্ভাব্য তারিখ। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।
দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজান শুরুর আগে ইসলামী চন্দ্রবর্ষপঞ্জির আরও চারটি চন্দ্রমাস অতিক্রম করবে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদের সম্ভাব্য সময় সম্পর্কে আগাম ধারণা পাওয়া গেলেও ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখার ওপরই নির্ভর করবে পবিত্র মাস ও ঈদুল ফিতরের চূড়ান্ত ঘোষণা।