EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারায়ণগঞ্জে গীর্জার ৭৫ বছর পূর্তিতে ভ্যাটিকানের রাষ্ট্রদূত

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

নারায়ণগঞ্জে গীর্জার ৭৫ বছর পূর্তিতে ভ্যাটিকানের রাষ্ট্রদূত

চার্চটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডাল। ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জ নগরীর বিবি রোডে অবস্থিত সেন্ট পলস চার্চের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষে চার্চটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডাল।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে তিনি চার্চে পৌঁছান। এ সময় তাঁকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় নেতারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত চার্চে অবস্থান করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বেজয় এন ডি ক্রুজ এবং ফাদার জর্জ কামাল রোজারিও।

প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে চার্চটিতে প্লাটিনাম জুবিলীর আয়োজন করা হয়েছে। দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও কার্যক্রমের এই মাইলফলক উদযাপনকে ঘিরে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতের উপস্থিতি আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

আরও পড়ুন