EN ☀️
×

Follow Us

ধর্ম

স্ত্রীর পায়ে চুমু খাওয়ার বিষয়ে ইসলামের বিধান কী

ধর্ম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:০০ এএম

স্ত্রীর পায়ে চুমু খাওয়ার বিষয়ে ইসলামের বিধান কী

ছবি: সংগৃহীত

অ অ

স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসা, শ্রদ্ধা ও পারস্পরিক মমতার বন্ধনে আবদ্ধ। এই সম্পর্কে ভালোবাসা প্রকাশের রয়েছে নানা উপায়। এর মধ্যে স্ত্রীর পায়ে চুমু খাওয়াও একটি। তবে ইসলামের দৃষ্টিতে স্বামীর জন্য স্ত্রীর পায়ে চুমু খাওয়া কি জায়েজ? এ বিষয়ে ইসলামি ফতোয়ায় কী বলা হয়েছে?

ইসলামি আইনজ্ঞদের একাধিক ফতোয়া অনুযায়ী, স্বামী ভালোবাসা, সম্মান কিংবা দাম্পত্য ঘনিষ্ঠতার প্রকাশ হিসেবে স্ত্রীর পায়ে চুমু খেতে পারেন। এতে শরিয়তের কোনো নিষেধাজ্ঞা নেই।

ইসলামওয়েবের ২০১১ সালের ২ মে প্রকাশিত একটি ফতোয়ায় বলা হয়েছে, স্বামী আনন্দ বা ভালো লাগার জন্য স্ত্রীর পায়ে চুমু খেতে পারেন। এ কাজ নিষিদ্ধ হওয়ার পক্ষে কোনো দলিল নেই। একই ওয়েবসাইটের ২০১৮ সালে প্রকাশিত আরেকটি ফতোয়াতেও স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও ঘনিষ্ঠতার অংশ হিসেবে পায়ে চুমু দেওয়াকে বৈধ বলা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক দারুল ইফতা বার্মিংহামের একটি ফতোয়ায় বলা হয়েছে, স্বামী স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ থেকে বৈধভাবে উপকৃত হতে পারেন। সে হিসেবে স্ত্রীর পায়ের আঙুলে চুমু খাওয়াও জায়েজ। এ বিষয়ে ফতোয়া দিয়েছেন মুফতি মুহাম্মদ তসির মিয়া।

ভারতের দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়াতেও স্বামী-স্ত্রীর পরস্পরের পায়ে চুমু খাওয়াকে বৈধ বলা হয়েছে। তবে পায়ের আঙুল মুখে নেওয়াকে অনুচিত বলে মত দিয়েছে প্রতিষ্ঠানটির ফতোয়া বিভাগ।

ইসলামি ফতোয়াগুলোতে এ ক্ষেত্রে কাজের উদ্দেশ্য ও প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভালোবাসা, সম্মান কিংবা দাম্পত্য ঘনিষ্ঠতার প্রকাশ হিসেবে পায়ে চুমু খাওয়াকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে কাউকে ইবাদতের মর্যাদা দেওয়া কিংবা আল্লাহর জন্য নির্ধারিত উপাসনার কোনো আচরণ মানুষের প্রতি প্রদর্শন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

এ ছাড়া ইসলামওয়েবের আরেকটি ফতোয়ায় বলা হয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্মানের অংশ হিসেবে পায়ে চুমু দেওয়ায় বাধা নেই। তবে কোনো কাজের কারণে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকলে তা থেকে বিরত থাকা উচিত।

পবিত্র কোরআনেও স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি হিসেবে ভালোবাসা, দয়া ও পারস্পরিক সদাচরণের কথা বলা হয়েছে। সুরা আর-রুমের ২১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, তিনি মানুষের মধ্য থেকেই তাদের জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তারা তাদের কাছে প্রশান্তি লাভ করে। আর তাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া।

অন্যদিকে সুরা আন-নিসার ১৯ নম্বর আয়াতে স্ত্রীদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপনের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ।

অতএব, ইসলামি ফতোয়াগুলোর আলোকে বলা যায়, স্বামী ভালোবাসা ও দাম্পত্য মমতার প্রকাশ হিসেবে স্ত্রীর পায়ে চুমু খেতে পারেন। এটি শরিয়তবিরোধী কোনো কাজ নয়, যদি এর সঙ্গে অসম্মানজনক বা নিষিদ্ধ কোনো বিষয় যুক্ত না থাকে।

আরও পড়ুন