রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল ১২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আরও পড়ুন