EN ☀️
×

Follow Us

চাকরি

আকিজ গ্রুপে এরিয়া ইনচার্জ পদে চাকরির সুযোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ এএম

আকিজ গ্রুপে এরিয়া ইনচার্জ পদে চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

অ অ

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৪ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ৪ এপ্রিল ২০২৬

পদ সংখ্যা: একটি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ৪ এপ্রিল ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৮ এপ্রিল ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://akij.net

পদের নাম: এরিয়া ইনচার্জ

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে। 

অভিজ্ঞতা: এরিয়া সেলস/টেরিটরি সেলসে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: ২৪,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, মেরামত বিল, মোবাইল ও ইন্টারনেট বান্ডেল, প্রশিক্ষণের সুযোগ, মোটরসাইকেল জ্বালানি বিল, টিএ/ডিএ, চিকিৎসাসেবা সুবিধা (কর্মী ও তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য)। কর্মদক্ষতা ও বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে পর্যায়ক্রমে এরিয়া ম্যানেজার ও রিজিয়ন প্রধান পদে পদোন্নতির সুযোগ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আরও পড়ুন