EN ☀️
×

Follow Us

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
অ অ

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। তাদের মধ্যে একই পরিবারেরই ৪ জন রয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। একই ঘটনায় কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদপড়ুন

প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতরা হলেন—জিয়াউর রহমান (স্টোরকিপার), তার দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু।

নিহতদের বাড়ি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রবাসের মাটিতে এমন মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন