EN ☀️
×

Follow Us

প্রবাস

রিয়াদে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

ডেইলি সান রিপোর্ট, রিয়াদ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম

রিয়াদে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. আলমগীর ও মো. ফরহাদ। তাদের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে।

দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে রিয়াদের সুমোসি হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

চলতি সেপ্টেম্বর মাসেই সৌদি আরবে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও চার প্রবাসী বাংলাদেশি নিহত হন। গত ৭ সেপ্টেম্বর তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনায় জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের সবাই সিলেটের বাসিন্দা ছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন