EN ☀️
×

Follow Us

প্রবাস

রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

উল্লেখ্য, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে বসবাসরত বাংলাদেশিরা নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকেন।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ এএম

রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

অ অ

রাশিয়ার উফা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন এবং মাতৃভাষা বাংলার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। উফা স্টেট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলসাদুল ইসলাম সাদ বলেন, ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের ত্যাগ বাঙালি জাতির গর্ব এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দেওয়া সবার দায়িত্ব।


এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রবাসে থেকেও দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, ভবিষ্যতে ভাষা দিবসসহ জাতীয় বিভিন্ন দিবস আরও বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে বসবাসরত বাংলাদেশিরা নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকেন। ভাষার প্রতি শ্রদ্ধা এবং সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন