EN ☀️
×

Follow Us

রাজনীতি

গণতন্ত্রের সংকটেই বারবার ফ্যাসিবাদের উত্থান হয়েছে: রিজভী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

গণতন্ত্রের সংকটেই বারবার ফ্যাসিবাদের উত্থান হয়েছে: রিজভী

ছবি: সংগৃহীত

অ অ

গণতন্ত্রের সংকটের সমাধান না হওয়ায় দেশে বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়। রাষ্ট্রের কাঠামো ও বাস্তবতা অনুযায়ী একেক দেশে গণতন্ত্রের ধরন একেক রকম।


তিনি আরও বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা। জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় শহীদ ডা. মিলনের মা তার সন্তানের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

আরও পড়ুন