EN ☀️
×

Follow Us

রাজনীতি

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি নাহিদ ইসলামের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি নাহিদ ইসলামের
অ অ

সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এর ভুক্তভোগী হয়েছেন।

পতিত আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীও তাঁর অবস্থান থেকে বর্তমান উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন