EN ☀️
×

Follow Us

রাজনীতি

নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে থাকবে ১১ দলীয় ঐক্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে থাকবে ১১ দলীয় ঐক্য

২৯ মিন্টো রোডে বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

অ অ

জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। সাম্প্রতিক হামলা, অগ্নিসংযোগ ও অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দ্বারা সংঘটিত হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্ক নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়। নেতাদের ভাষ্য, পতিত স্বৈরাচারের অপতৎপরতা চলছে এবং দেশ একটি অস্থির পরিস্থিতির মধ্যে চলে গেছে।

হামলায় নিহত বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকের পরিবার এবং বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

ব্রিফিংয়ে নেতারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সরকারের পদক্ষেপ যথাযথ ও দৃশ্যমান ছিল না, যার সুযোগ নিয়েছে ফ্যাসিবাদী শক্তি। নেতাদের অভিযোগ, সরকারের আচরণ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। ফলে ফ্যাসিবাদী শক্তির পেছনে থাকা পক্ষগুলোও অপতৎপরতার সুযোগ পাচ্ছে।

আরও পড়ুন