EN ☀️
×

Follow Us

রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সহনশীলতা জরুরি: রুহুল আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সহনশীলতা জরুরি: রুহুল আমিন

ছবি: সংগৃহীত

অ অ

গণতন্ত্র প্রতিষ্ঠা ও শক্তিশালী করতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আইনের শাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় পার্টির গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতা। গণতান্ত্রিক রাষ্ট্রে সব রাজনৈতিক দলের মত ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। 

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিভিন্ন সময়ে নানা চড়াই-উতরাই এসেছে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র এবং রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

জাতীয় পার্টি সব সময় গণতান্ত্রিক পরিবেশ, সাংবিধানিক ধারাবাহিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থে সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে তুলতে হবে।

বিবৃতিতে গণতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে সব রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব।

আরও পড়ুন