EN ☀️
×

Follow Us

রাজনীতি

আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খানের

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ এএম

আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খানের

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান দাবি করেছেন, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত কিছু ভিডিও ও অডিও পেয়েছেন তিনি। ফ্যাক্ট চেক করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খান। পোস্টে আমির হামজার বলে দাবি করা একটি কথোপকথনের অংশও তুলে ধরেন তিনি। এ ছাড়া কমেন্ট বক্সে অডিওর লিংক দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে দেওয়া কথোপকথনে এক ব্যক্তিকে নিজের কাজের জন্য অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাইবেন বলেও জানান ওই ব্যক্তি।

পোস্টে রাশেদ খান লেখেন, আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত কিছু ভিডিও ও অডিও তাঁর কাছে এসেছে। সেগুলো যাচাই করে তিনি সত্যতা পেয়েছেন। এ ঘটনায় জামায়াত কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে রাশেদ খানের পোস্টে দেওয়া ভিডিও ও অডিওর সত্যতা এবং কথোপকথনে শোনা কণ্ঠটি আমির হামজার কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন