EN ☀️
×

Follow Us

রাজনীতি

তৌফিকের মৃত্যুতে আওয়ামী লীগকে দায়ী করলেন রাশেদ খান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ এএম

তৌফিকের মৃত্যুতে আওয়ামী লীগকে দায়ী করলেন রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

অ অ

গাজীপুরে সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ভিডিও ধারণের সময় হামলার শিকার তৌফিকের মৃত্যু নিয়ে এবার ফেসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক ফেসবুক পোষ্টে রাশেদ খাঁন লিখেছেন, ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা।

তিনি লিখেছেন, ডিসেম্বরকে টার্গেট করে শ্রমিক বিক্ষুব্ধতা ঘটিয়ে পরিকল্পিত নাশকতার ছক কষেছে আ.লীগ।

গত সোমবার (২ নভেম্বর) গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সহিংসতার ছবি তুলতে গিয়ে হামলায় প্রাণ হারান তৌফিক শেখ নামে ২১ বছর বয়সী এক যুবক। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে।

সোমবার বিক্ষোভ চলাকালীন তৌফিক ভিডিও ধারণ করতে গেলে বিক্ষোভকারীরা তার উপর হামলা চালায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। 

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন